কক্সবাজারে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র-কার্টুজ সহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি : 
কক্সবাজারে অস্ত্র ও ডাকাতি মামলার এক আসামীকে ফের অস্ত্র-কাটুজসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার পূর্ব কলাতলী বখতিয়ার ঘোনা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তি হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাদশা ঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে রায়হান(২১)। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি)ওসি মো. আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম রাত ১০টার দিকে তাকে আটক করে। এসময় স্থানীয় জনসাধারনের সামনে তল্লাশী করে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কাটুজ উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।