মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, ১১ মার্চ ভোরে উপজেলার উপকূলীয় জনপদ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ শীলখালী চাকমা পাড়ায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী অং জাইনু চাকমার পুত্র মংপেছা চাকমা (২৮), বন ও চুরি মামলায় হলবনিয়ার হায়দর রহমানের ছেলে জাহেদ হোছন (৩০), শীলখালী চৌকিদার পাড়ার মৃত আবুল কাশিমের পুত্র আবুল হোছন (৩০), মাদক ও নারী-শিশু নির্যাতন মামলায় হাজম পাড়ার ছৈয়দ আলমের পুত্র বেলাল উদ্দিন (২০) কে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান,বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত আটক আসামীদের আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
