কক্সবাজারে কালেক্টরেট সহকারী সমিতির টানা কর্মবিরতির আজ ২য়দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিনিধি :
সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজারেও চলছে কালেক্টরেট সহকারী সমিতির টানা তিনদিন এর কর্মবিরতি।
সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত গ্রেড ১৩ -১৬ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে চলছে এই লাগাতার কর্মবিরতি।
বুধবার ২য়দিনের মত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মবিরতি পালনকালে সমিতির সভাপতি স্বপন কান্তি পাল, সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ,এহছানুল করিম,কাঞ্চন দাশ,জয়নাল আবেদীনসহ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।