প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : ১৭ আগষ্ট টেকনাফ টুডে অনলাইন পত্রিকায় প্রকাশিত “ হ্নীলাকে মাদকমুক্ত করতে কৌশলে থাকা স্থানীয় ও রোহিঙ্গা ইয়াবা কারববারীদের আইনের আওতায় আনা জরুরী!” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রকাশিত ইয়াবা কারবারীদের তালিকায় আমরা চার ভাইয়ের নাম দেখে আমরা হতবাক এবং বিস্মিত। এলাকার কিছু কুচক্রীমহল পারিবারিক ও সামাজিক রেষারেষির জেরধরে সংবাদকর্মী ভাইদের নিকট আমরা মাদক কারবারী হিসেবে ভিত্তিহীন অভিযোগ দিয়ে মাদক অপবাদে প্রশাসনিকভাবে হয়রানি করে স্বার্থসিদ্ধির চেষ্টা চালিয়েছে।

উপরোক্ত সংবাদে উল্লেখিত চার ভাইয়ের মধ্যে ছালেহ আহমদ স্থলবন্দর হতে বার্মিজ পণ্য এনে বাজারে বিক্রি করার পাশাপাশি সাগরে মাছ ধরার বোট দিয়ে মাছ শিকার করে সংসার চালাচ্ছে। হাফেজ আহমদ আলীখালী বাজারে চা-দোকান ও খাবার হোটেল ব্যবসা করে সংসার চালাচ্ছে। শাহজাহান বিগত ১৪ বছর ধরে প্রবাসে আছে এবং নুর হাকিম এই বছরের শুরুতে সৌদিয়া হতে এসে বর্তমানে লেদা রোহিঙ্গা বস্তিতে এনজিও সংস্থায় চাকরী করছে। আমরা আসলে এই ঘৃণিত মাদক অপরাধের সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে এই বিভ্রান্তিমুলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
ছালেহ আহমদ, হাফেজ আহমদ, শাহজাহান, নুর হাকিম,
পিতা :- মৃত দলিলুর রহমান
মধ্যম আলীখালী, হ্নীলা, টেকনাফ।