ককসবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান : ইয়াবা-গাঁজাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২১মে কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোড হতে অভিযান চালিয়ে শতাধিক ইয়াবা সহ মোঃ সাহাবুদ্দিন (৫০) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছে।

এর আগে গত ২০ মে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা পাওয়ার হাউজ মা- মনি এন্টারপ্রাইজের সামনে হতে মোস্তাক(৫০) নামের একজন মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা জানায় আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা করা হয়েছে।