টৈইটং উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : পেকুয়া উপজেলার টৈইটং উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জলার টৈইটং উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, পেকুয়া থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম, টৈইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছরওয়ার কাদের চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম খান, বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু শামা, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উত্তর মেহেরানামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নাছির উদ্দিন বাদশা ও টইটং ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, পরিচালনা কমিটির সকল সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকর শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীর দেশগড়ার কারিগর নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক গড়তে সরকার নানাধরণের প্রনোদনা কর্মসুচি বাস্তবায়ন করছেন। শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন শেখ হাসিনা সরকার। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সুবিধা চালু করেছেন। বিদ্যালয়ে ঝড়েপড়া রোধে মিড ডে মিল কর্মসুচিতে শিক্ষার্থীরা পাচ্ছেন দুপুরের খাবার। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছেন।
তিনি বলেন, এখন শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা নিজেই। সেই আলোকে সরকার শিক্ষার্থীদের জন্য মেধানির্ভর শিক্ষার সম্ভাবনা তৈরী করেছে। তাঁর সদিচ্ছার কারনে আজ শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া সুযোগ পাচ্ছে। সরকারের ভিশনের আলোকে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি নতুন প্রজন্মের শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে। সেই আলোকে লেখাপড়ার মাধ্যমে নিজেকে তৈরী করতে হবে।
এমপি জাফর আলম বলেন, চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে সরকারের উন্নয়নের সুফল পৌছানো হচ্ছে। এইধারা আগামীতেও অব্যাহত থাকবে। আমি চাই উন্নয়নের ক্ষেত্রে চকরিয়া-পেকুয়ার প্রতিটি জনপদের পাশাপাশি সকল লেখাপড়ার সুন্দর পরিবেশ নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। সেইজন্য লেখাপড়ার মানন্নোয়নে শিক্ষক সমাজ ও অভিভাবকমন্ডলী সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। #