: ইতিহাস গড়ে কংগ্রেসে টানা বক্তব্যের শতবর্ষের রেকর্ড ভাঙলেন ন্যান্সি।
মার্কিন ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি
বলতে শুরু করেছিলেন স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ৪ মিনিটে। থামলেন স্থানীয় সময় বিকাল ৬টা ১১ মিনিটে।
হাউস অব রিপ্রেজেনটেটিভে টানা ৮ ঘণ্টা ৭ মিনিট ধরে সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে লম্বা বক্তৃতা দিলেন মার্কিন ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি।
৭৮ বছরের ন্যান্সি, নিজের ডেস্কের সামনে চার ইঞ্চি হিল পরে দাঁড়িয়ে, শুধু পানি পান করেই এতক্ষণ ধরে বক্তৃতা দেন। তিনি বসার পর তার দলীয় সিনেটররা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। বক্তৃতার এ নতুন ইতিহাস গড়ে কংগ্রেসে টানা বক্তব্যের শতবর্ষের রেকর্ড ভাঙলেন ন্যান্সি।
এর আগে ১৯০৯ সালে মিসৌরির সিনেটর চ্যাম ক্লার্ক কংগ্রেসে টানা ৫ ঘণ্টা ১৫ মিনিট বক্তব্য দিয়েছিলেন। এবারের বাজেটে বেশ কিছু সরকারি সুবিধা প্রত্যাহার করতে চলেছে ট্রাম্প সরকার। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মসূচির ঝাঁপও বন্ধ করার কথা বলা হয়েছে বাজেটে।
