এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
ssc TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ করা হয়।
সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এ ক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
hsc TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর