হ্নীলার ফাহমিদা ছিদ্দিকা বৃত্তি পেয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক :: সদ্য প্রকাশিত পিএসসি পরীক্ষায় হ্নীলার পল্লী চিকিৎসক ছিদ্দিক আহমদের মেধাবী মেয়ে ফাহমিদা ছিদ্দিকা বৃত্তি লাভ করেছে। জানা যায়,সদ্য প্রকাশিত পিএসসি পরীক্ষার ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী ও হ্নীলা পানখালীর পল্লী চিকিৎসক ছিদ্দিক আহমদ ও আয়েশা ছিদ্দিকা দম্পতির ২য় মেয়ে ফাহমিদা ছিদ্দিকা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
তার বড় ভাই কায়সার মাহমুদ শাকিব লেদা ইবনে আব্বাস মাদ্রাসা হতে ২০১৮ সালে হেফজ বিভাগে পাগড়ি পেয়ে বিশেষ বৃত্তি অর্জন করেছে। এছাড়া তার ছোট ভাই সায়েদুর রহমান মুন্না একই স্কুলের তৃতীয় শ্রেণী হতে উপজেলা প্রতিভা অন্বেষা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। শিক্ষা জীবনে এই সাফল্যের জন্য তারা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মা-বাবাসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞ। আগামীতে তাদের সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।