এমএসএফের চিকিৎসা সহায়তায় পাওয়ায় কলিম উল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : আর্ন্তজাতিক চিকিৎসা সেবা দানকারী সংস্থা এমএসএফ (বার্সেলোনার) আর্থিক সহায়তায় পক্ষকাল ধরে চিকিৎসা সেবা নিয়ে জটিল হৃদরোগ হতে সুস্থতা পাওয়া কর্মচারী গার্ড কলিম উল্লাহ দায়িত্বশীল কর্মকর্তাসহ সংস্থার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জানা যায়, উপজেলার হ্নীলার লেদায় এমএসএফ (বার্সেলোনার) হাউজের গার্ড ও হ্নীলা ফুলের ডেইলের মরহুম মীর কাশেম প্রকাশ মিয়ার পুত্র কলিম উল্লাহ (৪৯) জটিল হৃদরোগে আক্রান্ত ছিল। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। এই রোগ আরো জটিল আকার ধারণ করায় বøক অপারেশন জরুরী হয়ে পড়ে। তিনি কর্মরত সংস্থার নিকট চিকিৎসা সহায়তার আবেদন করেন। এরই প্রেক্ষিতে ঢাকাস্থ বনানী এমএসএফ (বার্সেলোনা) হেড অব মিশন, কক্সবাজার অফিস, গয়াল মারা অফিসের সার্বিক ব্যবস্থাপনা ও আর্থিক সহায়তায় গত ২৮মার্চ ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা কার্য্যক্রম শুরু করেন। সর্ব মোট সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে ১১দিন চিকিৎসাধীন অবস্থায় সফল হার্টবøক অপারেশন শেষে তিনি গত ৯ এপ্রিল সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন।

এই চিকিৎসা সহায়তার জন্য কলিম উল্লাহ ও তার পরিবার এমএসএফ (বার্সেলোনা) হেড অব মিশন প্রধান, কক্সবাজার অফিস প্রধান, গয়াল মারা অফিস প্রধানসহ ডাঃ রাবেয়া, শুভ, ডাঃ মাসুদ, মাহমুদ, আরটিআর জালাল এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।