এডঃ বাহার উদ্দিন’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার আইন কলেজের সাবেক অধ্যক্ষ, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব বাহার উদ্দিন এডভোকেট এর মাতা মাবিয়া খাতুন ৪ মার্চ বিকেল ৫.৩০ মিনিটের সময় পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার গ্রামের নিজ বাড়ীতে বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি —- রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৫ বৎসর। এসময় তিনি ৫ পুত্র, ৭কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বেলা ১১.০০ মরহুমার গ্রামের বাড়ী সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব বাহার উদ্দিন এডভোকেট এর মাতা মাবিয়া খাতুন-এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্তা প্রেরক :
ইকবালুর রশিদ আমিন
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি,কক্সবাজার।