চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। মোনাজাতের মাধ্যমে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা এনামুল হক।
চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ জামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জাফর আলম সিআইপির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শেখ সালাহউদ্দিন, সমাজসেবক রুহুল আমিন হাওলাদার, সাবেক মেম্বার হাবিব উল­াহ, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এক নম্বর ওয়ার্ডের কামাল হোসেন ও দিদারুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিন মেম্বার ও মোবারক হোসেন ছুট্টু, তিন নম্বর ওয়ার্ডের ওসমান গণি ও জামাল উদ্দিন, চার নম্বর ওয়ার্ডের আবদুল গণি সওদাগর ও জহুর আহমদ, পাঁচ নম্বর ওয়ার্ডের হাজি নুরুল আমিন ও নাছির আহমদ, ছয় নম্বর ওয়ার্ডের কামাল হোসেন ও সাবেক মেম্বার নুরুল আবছার, মেম্বার মীর কাশেম ও শাহাব উদ্দিন, মেম্বার নাজেম উদ্দিন ও বশির আহমদ এবং মেম্বার আলী হোসেন ও মৌলানা ইউসুফ।
আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধনকালে সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেছেন, চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলকে আওয়ামী লীগ তথা নৌকার ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তুলে আগামীতে তৃণমূলকেও সুসংগঠিত করে এগিয়ে যেতে হবে। যাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ যে কোন নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীকে জিতিয়ে আনা যায়।
এমপি আলহাজ জাফর আলম আরো বলেন, এই চিরিঙ্গা ইউনিয়নে অতীতে নির্দিষ্ট কোন দলীয় কার্যালয় ছিল না। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর কমিটির সভাপতি জামাল হোসেন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এবং আমার ব্যক্তিগত সহায়তায় চিরিঙ্গা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের স্থায়ী একটি ঠিকানা হয়েছে। এখন থেকে দলের যে কোন কর্মসূচীসহ সাংগঠনিক কর্মকাণ্ড এই কার্যালয়ে বসে পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরাও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।##