মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ।
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ১জনকে আটক করেছে। সুত্র জানায়, ২৭এপ্রিল ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে এএসআই সানোয়ার, এএসআই ফখরুল ইসলাম সর্ঙ্গীয় পুলিশ নিয়ে টেকনাফ সড়কের চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকা হতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার নুরুল ইসলাম ভেক্কার পুত্র জাহাঙ্গীর আলম (২৮)কে ২হাজার ৪শ পিস ইয়াবা বড়িসহ আটক করে। সকালে তাকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মঈন উদ্দিন খান নিশ্চিত করেন।
