বার্তা পরিবেশক :
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বর্তমান জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি’কে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদ ও শোকরানা সভায় এমপি বদি বলেন,
সাবেক সাংসদ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী সাধারণ মানুষের সাড়া না পেয়ে নানা অপপ্রচার শুরু করেছেন। তিনি দরখাস্ত দিয়ে উখিয়া-টেকনাফের গরীব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া চাল বিতরন বন্ধ করার জন্য বলেছেন। তিনি শাহজাহান চৌধুরীকে প্রশ্ন রেখে বলেন, আপনি ৪ বারের সাংসদ দাবী করেন। এই সহায়তা আপনি দিতে পারেননি। বরং গরীব মানুষের অধিকার বঞ্চিত করার চেষ্টা করছেন। আগামী ৩০ ডিসেম্বর জনগন আপনার এই কর্মকান্ডের জবাব দিবে। তিনি আরে বলেন
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিতে হবে।

মফিজুর রহমানের সভাপতিত্বে হেলাল উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ, এবং হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস কে আনোয়ার, প্যানেল মেয়র আবুল হোসেন মেম্বার প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন উখিয়া-টেকনাফ আসনের বারবার নির্বাচিত বর্তমান জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির’ সহধর্মিনী শাহীন আক্তার বদি’কে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী’কে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উখিয়া-টেকনাফ আসনটি উপহার দিবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন। এসময় হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
