কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি বর্ষন করে। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে
২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জওয়ানেরা।
সোমবার দুপুরে উখিয়া সীমান্তের রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে ইয়াবা পাচারকারী ৬ জন ব্যাক্তি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ৭ (সাত) রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রæত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আনুমানিক ২,৪০,০০০ (দুই লক্ষ চল্লিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য-৭,২০,০০,০০০/- (সাত কোটি বিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
