হোয়াইক্যংয়ে জমি বিরোধে হামলায় সাবেক চেয়ারম্যান ২ পুত্র সহ আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক :
হোয়াইক্যংয়ে জমি বিরোধের জের ধরে হামলায় পিতা-পুত্র সহ ৩ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছেন হোয়াইক্যং তুলাতুলি এলাকার সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার চৌধুরী প্রকাশ মিন্টু চেয়ারম্যান তার দুই ছেলে কায়েস চৌধুরী ও কামাল চৌধুরী।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করতে চাইলে বাঁধা প্রদান করায় নিকটাত্মীয়দের হামলার শিকার হন পিতা-পুত্র সহ ৩জন।

একই এলাকার গোলাম রসুলের ছেলে তসলিম উদ্দিন রুবেলের নেতৃত্বে ফায়সাল উদ্দিন, মৃত গোলাম কুদ্দুসের ছেলে আরিফ উদ্দিন, কুতুব উদ্দিন, মৃত গোলাম কিবরিয়ার ছেলে আবসার উদ্দিন, হুমায়ুন কবির, মৃত গুরা মিয়া চৌধুরীর ছেলে গোলাম রসুল সহ ৮-৯ জন অজ্ঞাত সন্ত্রাসী অস্ত্র, দা-কিরিচ, লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালান বলে জানান আহতরা।

  • হামলা
  • হোয়াইক্যং