উখিয়ায় ১৩নং ক্যাম্পে বসত-ঘরে অভিযানে অ*স্ত্র ও ই*য়া*বা*সহ গ্রেফতার-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়া ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে ৮এপিবিএন সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে অস্ত্র-বুলেট ও ইয়াবাসহ একজন এফডিএমএন সদস্যকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ২৬আগষ্ঠ ভোররাত পৌনে ৩টারদিকে উখিয়া ১৩নং তাজনিমারখোলা ক্যাম্পে দায়িত্বরত ৮এপিবিএন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাইনুল হোসেন, এসআই (নিঃ) মোঃ কামরুল আলম, এসআই(নি:) সঞ্জয় দত্ত, সঙ্গীয় ফোর্সসহ ব্লক-জি/৫ এর এফসিএন নং-২১৭৪৩০ এর বাসিন্দা মৃত আব্দুস সালামের পুত্র আবু তাহের (৩৭) এর বসত-ঘরে অভিযান চালিয়ে ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুটারগান,২রাউন্ড গুলি, ১০হাজার পিস ইয়াবাসহ আবু তাহেরকে গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার মূল্য ৩০লক্ষ টাকা।

৮এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান-এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র-বুলেট ও ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ###