টেকনাফে মেন্ডোলিন বাদক কন্ঠশিল্পী রহিমের আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ থানা পুলিশ মেন্ডোলিন বাদক কন্ঠশিল্পী আব্দুর রহিমের লাশ উদ্ধার করেছে।
আত্নহত্যাকারী ৩সন্তানের জনকের তার লিখে যাওয়া চিরকুট থেকে স্ত্রীর সাথে অভিমানে আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,৮মে সকালে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নির্মল চাকমা সর্ঙ্গীয় পুলিশ নিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ও ৩কন্যার জনক আব্দুর রহিম (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহমানের নিকট রেখে যাওয়া চিরকূট পুলিশ উদ্ধার করে। এতে তার স্ত্রী মাহফুজা সালমাকে উদ্দেশ্য করে চিরকুটে লিখেন,“৩কন্যাকে তোমার কাছে দিয়ে গেলাম,ক্ষমা করে দিও এবং দোয়া করিও”মা ও ভাইদের উদ্দেশ্যে লিখেন,এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য সকলে দোয়া করিও,আমি পরপারে চলে গেলাম’শেষ আরেক বাক্যে লিখেন,“আত্মহত্যা ছাড়া তার আর কোন বিকল্প পথ ছিলনা”বলে উল্লেখ করেন। তথ্যানুসন্ধানে বেরিয়ে এসেছে নিহত আব্দুর রহিমের দাম্পত্য জীবনে নানা কলহের কথা। তাদের সংসার জীবনে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে প্রায় সময় কলহের সৃষ্টি হতো। এরই জেরধরে স্ত্রী বাপের বাড়িতে গিয়ে প্রায় দুই বছর যাবত ফিরে না আসায় হতাশ হয়ে আব্দুর রহিম আত্নহননের পথ বেচে নেন। সকালে টেকনাফ থানা পুলিশের এসআই নিলয় লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকে পোস্টমর্টেম শেষে নিহতের লাশ দাফনর প্স্তুত চলছ।