উখিয়ায় র‌্যাবের হাতে ইয়াবাসহ এক নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহিবুল্লাহ মুহিব : উখিয়ার বালুখালীতে র‌্যাব সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।

গতকাল ২১ ফেব্রæয়ারী বিকাল সাড়ে ৩টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উখিয়া বালুখালীর গজঘোনা গ্রামের জনৈক হামিদ হোসনের ঘরে তল্লাশী চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ মোঃ আলী মিয়ার মেয়ে তৈয়বা খাতুন (৪০) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী আজ নারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ##