বার্তা পরিবেশক : হ্নীলায় অত্যাধুনিক স্মার্টফোন ওপ্পু মোবাইল শো-রুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের মরহুম হাজী আবু বক্কর মুন্সী মার্কেটের ২য় তলায় বিশ্ববিখ্যাত ওপ্পু স্মার্টফোনের শো-রুম উদ্বোধন করেন সাবেক সাংসদ আব্দুল গফুর চৌধুরীর সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী, ওপ্পু কোম্পানি চট্টগ্রাম রিজিওনাল হেড সালাহ উদ্দিন কাদের, হ্নীলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ম্যানেজার আবু মোহাম্মদ সানা উল্লাহ্, ইউনিয়ন ব্যাংক ম্যানেজার মোহাম্মদ হানিফ, হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম, ওপ্পু এরিয়া ম্যানেজার, মোহাম্মদ এহসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অফিসার, মোহাম্মদ ফখরুল, স্বত্তাধিকারী মোহাম্মদ আলী, হ্নীলা ওয়ালটন শো-রুমের আব্বাস ইলেক্ট্রনিক্সের আব্বাস আলী, আলী আহমদ সওদাগর, আজাদ ফার্মেসীর মালিক নূরুল হোছাইন আজাদসহ স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির প্রসারতার যুগে মফস্বল এলাকায় এই ধরনের উন্নত প্রযুক্তির স্মার্টফোনের ডিলারশীপ অফিস উদ্বোধন সত্যিই প্রশংসার দাবীদার। এই শো-রুম উন্নত প্রযুক্তির সেবা প্রার্থীদের চাহিদা পূরণে সক্ষম হবে। তবে এই প্রযুক্তির ব্যবহার পরিবার, সমাজ, জাতি ও দেশবাসীর কল্যাণমুখী হতে হওয়ার আহবান জানানো হয়।
