ফারুক আহমদ : উখিয়ায় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন, মূল্য তালিকা না টাঙ্গানো এবং মানহীন পণ্য বিক্রি করার অপরাধে ৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় করেছে।
সুত্র জানায়, ২৭ জুলাই সকাল হতে দুপুর পর্যন্ত কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব-১৫ এর একটি প্রতিনিধি দলের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট উখিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন-২০১৯ইং অনুসারে সুমাইয়া ষ্টোরকে ৫হাজার, কামাল ষ্টোরকে ২০হাজার, ফিরোজ আহমদ ষ্টোরকে ৫হাজার, বেলাল রাইস ষ্টোরকে ১০হাজার টাকা, আয়াত এন্টার প্রাইজকে ৫হাজার টাকা, কেটিপি এন্টার প্রাইজকে ৩হাজার টাকা, মামুন এন্টার প্রাইজকে ১০হাজার টাকা, মাহিয়া গ্যাস ষ্টোরকে ১০হাজার টাকা এবং ইসহাক ষ্টোরকে ৫হাজার টাকাসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৩হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
র্যাব-১৫এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ###
