টেকনাফ টুডে ডটকম :
টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা হতে ৪ হাজার ৫৬৯ পিচ ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে র্যাব। ১১ ডিসেম্বর বুধবার সন্ধা সোয়া ৫টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সড়কে বন বিট অফিসের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাদের কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে হোয়াইক্যং ডিঙ্গাকাটা এলাকার কামালের ছেলে আবু সুফিয়ান ওরফে কফিল, আমতলী এলাকার হাফিজুর রহমানের ছেলে মো. ইদ্রিস, থাইনখালী হাকিম পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে নুরুল হক প্রকাশ মানু ড্রাইভার ও হোয়াইক্যং জিমংখালী এলাকার ফরিদ আলমের ছেলে সাহাব উদ্দিন।
র্যাব ১৫ মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মো. শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
