উখিয়ায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কায়সার হামিদ মানিক : কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ১হাজার ৯শত ৪৫পিস ইয়াবা সহ একজনকে আটক করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বা ঘোনা গ্রামের মো:শফির ছেলে মো: উল্লাহ (২০)। সোমবার বিকালে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন কুতুপালং হতে কক্সবাজার গামী যাত্রীবাহি অটোরিকশা তল্লাশী চালিয়ে ইয়াবা সহ একজন কে আটক করা হয়।