কায়সার হামিদ মানিক, উখিয়া।
উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গতকাল সোমবার ভোর রাতে উখিয়ার পালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বিএনপি নেতা এম গফুর উদ্দিন(৩৮) ও যুবদল নেতা আরিফুল ইসলাম (২৫)কে আটক করেছে। তাদের বাড়ী রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাপালং গ্রামে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, প্রায় ২০/২৫জনের বিএনপি,যুবদল নেতারা ৮ ফেব্রুয়ারী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার লক্ষ্যে রত্নাপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জড়ো হয়ে পরিকল্পনা করছিল।এসময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হহয়।তাদের বিরুদ্ধে এসআই বিবেক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেছে।
