এম, এস রানা :
প্রসঙ্গ একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, তারিখ এক, স্হান এক, কিন্তু আমন্ত্রন পত্র দু-ধরনের মার্কা মারা, একটা বিএনপি ও অপরটি আওয়ামী লীগ মার্কা সাথে আমন্ত্রিত অথিতি সংখ্যা আলাদা আলাদা মানে ডবল, পাশা-পাশি টুর্নামেন্টের নামও ভিন্ন এ যেন এক ধান্ধাবাজির আজব ফাইনাল খেলা এবং আজব আমন্ত্রন পত্র। অবিশ্বাস্য হলেও সত্য এমন এক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্হানী এলাকাবাসীর মাঝে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।
বিলি করা আমন্ত্রন পত্র দেখে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং তুতুরবিল এলাকায় চলমান একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে আগামী ৩ মার্চ শুক্রবার। উক্ত খেলার পুরুস্কার বিতরনী অনুষ্টানের জন্য দুই ধরনে আমন্ত্রন পত্র বিলি করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি, একটি বিএনপি সমর্থকদের জন্য ও একটি আওয়ামী লীগ সমর্থকদের জন্য। এতে একটিতে লিখা হয়েছে তুতুরবিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৭ইং প্রধান অথিতি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অথিতি স্হানীয় মেম্বার নুরুল কবির এবং টেকনাফ কলেজের অধ্যাপক জিয়াউল হক হান্নান, সভাপতিত্ব লেখা হয়েছে মানবাধিকার নেতা ছৈয়দুজ্জামান মুন্সী। অপর আমন্ত্রন পত্রের নমুনা হলো, তুতুরবিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৭ইং প্রধান অথিতি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অথিতি স্হানীয় আওয়ামী লীগ নেতা কবির আহমদ বাবুল, ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুহিদুল আলম, সভাপতিত্ব লেখা হয়েছে শামশুল আলম মুন্সী,যথারিতি তারিখ, স্হান, বার, সময়, নিবেদক অপরিবর্তিত। এদিকে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বড় দুই রাজনৈতিক দলের সিনিয়র নেতাকে প্রধান অথিতি করে আমন্ত্রন পত্র বিলি করায় উভয় দলের নেতা কর্মী সহ সাধারন এলাকাবাসী চরম বিভ্রান্তিকর পরিস্হিতির শিকার হচ্ছে। স্হানীয়দের ধারনা এক অনুষ্টানের জন্য দুই দলের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে চিঠি বিলি চাঁদাবাজির নতুন কৌশল।
