উখিয়ায় নারী নির্যাতন মামলার পলাতক আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া |
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামী কে আটক করেছে। বৃহস্পতিবার ভোর রাতে থানার সহকারী উপ পরিদর্শক মোঃ জাকির হোসনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়াস্থ তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে । আটককৃত আসামী নিদানিয়া এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে অলিউল্লাহ বলে জানা গেছে। যার মামলা নং ৩৮৩/২০১৬ইং। এব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।