সাদ্দাম হোসাইন : বাংলাদেশ তাঁতী লীগ হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই ইউনিয়নের জন্য দুইটি পৃথক কমিটি গঠিত হয়।
২৫ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় উপজেলার হোয়াইক্যং মিনা বাজার ষ্টেশন চত্বরে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন এবং কাউন্সিল উপলক্ষ্যে একসভা মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান রুবেলের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা তাঁতী লীগের আহবায়ক আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মওলা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা তাঁতী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব তজিল আহমদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা তাঁতী লীগের আহবায়ক মোহাম্মদ শফিক প্রমুখ।
এরপর ২য় অধিবেশন উপজেলা তাঁতী লীগের আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তজিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি পদে মিজানুর রহমান রুবেল সভাপতি ও নুরুল আবছারকে সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করেন। এই প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহীত হওয়ায় হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। অপরদিকে হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী লীগের সভঅপতি পদে মোঃ ইসমাইল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহ আলমের নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে গ্রহীত হওয়ায় হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী লীগের ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা তাঁতী লীগের সার্বিক নির্দেশনায় অত্র ইউনিয়নদ্বয়কে ঢেলে সাজিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ##
