উখিয়ায় কিশোরীর গলিত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :
উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়াস্থ রেজুর মোহনা থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ১১ বছর বয়সের অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২ টার দিকে গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানার উপ-পরিদর্শক প্রিয়তোষ বড়–য়া ঘটনাস্থল থেকে গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।