ফারুক আহমদ : দাতা সংস্থা বিদেশ ফাউন্ডেশনের অর্থায়নে এসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক এডভান্সমেন্ড অব বাংলাদেশ (আসিয়াব) এর উদ্যোগ উখিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১১ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ।
এনজিও সংস্থা আসিয়াবের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম আনোয়ার, সভাপতি, উখিয়া প্রেস ক্লাব, মোহাম্মদ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফারুক আহমেদ, সাবেক সাধারন সম্পাদক, উখিয়া প্রেস ক্লাব ও মহিলা মেম্বার আনোয়ারা বেগম ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম।
এ সময় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগী সদস্য এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন ।
এনজিও আসিয়াব এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসাইন জানান, বিদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ওমেন এনপাওয়ারমেন্ট এন্ড স্কিল ডেপলামেন্ট কর্মসূচির আওতায় ৩০ জন প্রশিণার্থী মহিলা দের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও দর্জি উপকরণ বিতরণ করা হয় । তিনি আরও বলেন , এনজিও আসিয়াবের কারিগরি সহায়তায় স্হানীয় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই কাজের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্হা করেন।
এদিকে দাতা সংস্থা বিদেশ ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও আসিয়াব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
