এসএ গেমসে স্বর্ণ আনল নারী ক্রিকেট দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাউথ এশিয়ান গেমসে (এসএ) শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ এনে দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বীপ রাষ্ট্রটিকে দুই রানে হারান জাহানারা-সালমারা।

পোখারার রংগশালা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯১ রান তোলে। সর্বোচ্চ নিগার সুলতানা ২৯ রান করে। এ ছাড়া সানজিদা ইসলাম ও ফাহিমা খাতুন ১৫ রান করেন। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন উমেষা।

টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে। নাহিদা-সালমাদের বোলিং তোপে লক্ষ্যে পৌঁছানোর আগেই ওভার শেষ হয়ে যায়। মেয়েদের সর্বোচ্চ দুই উইকেট নেন নাহিদা আখতার। এ ছাড়া রানআউট হয়ে সাজঘরে ফেরেন চারজন।