উখিয়ার মালভিটা পাড়া হেফজখানার ছাত্র সুজন নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি:উখিয়ার রাজাপালংস্থ মালভিটা পাড়া হেফজখানার সৈয়দ মোস্তফা সুজন (১০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। দীর্ঘ প্রায় ৩ মাস সুজন নিখোঁজ হলেও, এখনো তাঁর হদিস পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। নিখোঁজ হওয়া সৈয়দ মোস্তফা সুজন একই এলাকার বাসিন্দা সৈয়দ আলম ও শফিকা বেগমেরে ছেলে। নিখোঁজের মা শফিকা বেগম জানান, প্রতিদিনের ন্যায় সেদিনও মাদ্রাসায় যায় সৈয়দ মোস্তফা। কিন্তু সেদিন আর ফিরে আসেনি। মোস্তফা নিখোঁজ হয়েছে প্রায় ৩ মাস হতে চলেছে, কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি। লোকেমুখে শোনা যাচ্ছে, অনেকেই তাঁকে চট্টগ্রামসহ জেলার বিভিন্নস্থানে দেখেছে। এদিকে নিখোঁজ মোস্তফার শোকে মা শফিকা বেগমসহ আত্মীয়-স্বজন সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। পুত্র হারানোর শোকে মা বাকরুদ্ধ হয়ে গেছে এবং বারবার অজ্ঞান হারাচ্ছেন। নিখোঁজের সময় মোস্তফার পরনে ছিল চকলেট কালারের পাঞ্জাবি ও লুঙ্গি,গায়ের রং ফর্সা, লম্বা ৪ ফুট। কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ সৈয়দ মোস্তফা সুজনের সন্ধান পেয়ে থাকলে দৈনিক আজকের কক্সবাজার পত্রিকা অফিসে অথবা মালভটা পাড়াস্থ হেফজখানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মা শফিকা বেগম। মুঠোফোন নং : ০১৮১২-৩৬৫৪৭৩, ০১৮১১-১০২১৬৯।