র‌্যাবের অভিযানে ইয়াবাসহ থাইংখালীর এক মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : র‌্যাব সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ থাইংখালী এলাকার এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৩ জুলাই সকাল সাড়ে ১১টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বাজারের ব্রীজের উত্তর-পূর্ব পাশে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে থাইংখালী বাজারের গজঘোনার মোঃ গফুর আলমের পুত্র মোঃ কোরবান আলী (১৯) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###