নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার থেকে ২০,০০০ পিছ ইয়াবা সহ আমানউল্লাহ(২৮) নামক জোরপূর্বক মায়ানমারের নাগরিক আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার।
০৯ ই মে বৃহস্পতিবার দুপুরে বালুখালী বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
র্যাব ১৫ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
