নিজস্ব প্রতিনিধিঃ
উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ইয়াবা টাকা ভাগাভাগি নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।উভয় পক্ষে ৪ জন অাহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টায় বালুখালী পানবাজারে ফজল হকের পানের দোকারে সামনে এই ঘটনা ঘটে।অাহতরা হলেন বশির অাহমদের ছেলে বাবুল মিয়া (৩২) অাবদুর রহমান মুলির ছেলে কাশেম অালী, গিয়াস উদ্দিন,সমসুউদ্দিন।তারা বালুখালী ২নং ওয়ার্ড়ের বাসিন্দা। উভয় পক্ষে ইয়াবা ব্যবসার টাকা নিয়ে কথা কাটা কাটি দেয় এপর্যায়ে ইয়াবা ব্যবসায়ী বাবুলের নেতৃত্ব অাবছার,ছোটন জসিম নুর হোসেনের সহ ১০/১২ জন দা, লাটি কিরিস নিয়ে কাশেম অালীর ওপর অর্তকিত হামলা চালায়।পানের দোকান ফজলুল হক জানিয়েছে, ইয়াবা ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে অামার দোকানের সামনে মারামারি হয়েছে। তবে কি কারনে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি।অাহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অাছে। পুলিশ জানান বালুখালী তে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে শুনেছি,থানায় অভিযোগ পেলে বব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
