টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা ও মুঠোফোনসহ ৩জন মাদক কারবারী নারী-পুরুষকে আটক করেছে।

সুত্র জানায়,১৩ অক্টোবর বিকাল ৩টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি ইয়াবা বিক্রয়ের সংবাদ পেয়ে বিকাল ৩টারদিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ায় বাড়িতে অভিযান চালিয়ে ১হাজার ৬শ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার ২শ টাকা সহ রশিদ আহমদের স্ত্রী দিলদার বেগম (৩৫) কে আটক করে। এসময় স্বামী রশিদ পালিয়ে যেতে সক্ষম হয়।

অপরদিকে বিকাল ৫টারদিকে নোয়াখালী কোনার পাড়ায় ছিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ও ২টি মোবাইল সেটসহ উলা মিয়ার পুত্র ছিদ্দিক আহমদ (৩৮) এবং পুরান রোহিঙ্গা আলী আহমদের পুত্র মোহাম্মদ ছিদ্দিক (৪৯) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মালামালসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের ইনচার্জ মোঃ জিল্লুর রহমান নিশ্চিত করেন। ###