শহিদুল ইসলাম, উখিয়া :
উখিয়ার পালং খালীকে মাদক মুক্ত করতে হবে। এখানকার কিছু যুব মাদক ব্যবসায় জড়িত রয়েছে । কিছু জনপ্রতিনিধি কারনে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে । দীর্ঘ ৯মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি । ৩০লাখ মানুষ শহীদ হয়েছে । ২লাখ মা-বোনের ইজ্জত দিতে হয়েছে । এদের সম্মান রক্ষার্থে মাদক বন্ধ করতে হবে । গণ মানুষের প্রিয় নেতা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা জঙ্গী দমন করেছেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। দলের নেতা-কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নিতে হবে । মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি উখিয়া শাখার গত কয়দিন ধরে চারটি ইউনিয়নে মানব বন্ধন ও পথ সভা অনুষ্টিত হয় ।
বুধবার বিকাল ৪টার দিকে পালংখালী ইউনিয়নের পালংখালী ষ্টেশনে উপজেলা মাদক, সন্ত্রাস,জঙ্গী প্রতিরোধ কমিটির উদ্যোগে পথ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ককসবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম প্রকাশ রাজা শাহ আলম, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহম্মদ আলী, ককসবাজার জেলা আওয়ামী লীগ নেতা সোনা আলী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হারুন সিকদার, ককসবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, উখিয়া উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহম্মদ নোমান ও পালংখালী বিজিবি সুবেদার ওয়াহিদুর রহমান ।
অনুষ্টান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বাবুল ও বাবুল আবছার ।
অন্যান্যদের মধ্যে ছিলেন ককসবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহামুদ চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. রহুল আমিন রাসেল, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, উখিয়া যুবলীগের সহ-সভা পতি মো:শাহ জাহান, ইউপি সদস্য নুরুল হক, ইউপ সদস্য আবদুল গফুর ,রাজাপালং কৃষক লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ও কৃষক লীগ নেতা বেলাল উদ্দিন।
