শামসুউদ্দীন, টেকনাফ :
কক্সবাজারের উখিয়াতে নৌকার প্রার্থী শাহিন আকতারের প্রচারনার গাড়ীতে (টমটম) পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। হামলায় নৌকার প্রচারনার গাড়িতে থাকা ২ জন অগ্নীদগ্ধ হয়েছে। অগ্নীদগ্ধদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বোমার আগুনে জ্বলে গেছে প্রচারনার গাড়ি। শুক্রবার রাত সাড়ে সাতটার সময় উখিয়া পালংখালি ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন উখিয়ার ফালংখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল হোসেন ও গাড়ির চালক কামাল উদ্দিন ।
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের নৌকার প্রার্থী শাহিন আকতার দাবি করেছেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিনের নেতৃত্বে এই পেট্রোল বোমা হামলা করা হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা করা হচ্ছে।
