ইসলামাবাদে বোতল হাশেমের বাড়ী থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬,৬০,০০০/-টাকা মূল্যের ২,২০০ ( দুই হাজার দুই শত) পিস ইয়াবা উদ্ধার :

২৯.০৬.২০১৯ ইং তারিখ টেকনাফ মডেল থানাধনী ইসলামাবাদের মোঃ হাসিম প্র: বোতল হাসিম (২৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ৬,৬০,০০০/- (ছয় লক্ষ, ষাট হাজার) টাকা মূল্যের সর্বমোট ২,২০০ (দুই হাজার, দুইশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামী আমাদের উপস্থিতি দূর থেকে টের পেয়ে টিনের বেড়া টপকিয়ে দৌড়ে পালিয়ে যায়।তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ যে, অত্র দপ্তরে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত পাইকারি মাদক কারবারি।।