টেকনাফে ৩ মাদক সেবীর বছর মেয়াদে সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে বিজিবি জওয়ানদের হাতে আটক ৩ মাদকসেবীদের ভ্রাম্যমান আদালতে এক বছর করে সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়,গত ১১ফেব্রুয়ারী বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা সাবরাং এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ইয়াবা ও সেবনের উপকরানাদিসহ জহির আহমদের পুত্র আবু ছিদ্দিক (৩০), সাবরাং সিকদার পাড়ার আব্দুস সালামের পুত্র ইলিয়াছ (২০) ও মৃত আবুল কাশেমের পুত্র ইসমাঈল (২৭) কে আটক করে। আটককৃতদের বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার আদালতে ৪৮পিস ইয়াবাসহ হাজির করা হয়। আদালত উক্ত মাদকসেবীদের প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী দুপুরে সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।