উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে খালার বাড়ি বেড়াতে গিয়েই ৪দিন ধরে শিশু নি*খোঁ*জ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : উখিয়া ৮নং রোহিঙ্গা ক্যাম্প হতে খালার বাড়ি বেড়াতে যাওয়ার পর প্রশ্রাব করতে বের হয়ে এক রোহিঙ্গা শিশু গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। কোন সুহৃদ ব্যক্তি সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

গত ১৬ ডিসেম্বর সকালে উখিয়া উপজেলার ৮নং রোহিঙ্গা ক্যাম্পের জাবুল হক মাঝির অধীন বøক-বি/৬৩ এর বাসিন্দা সবু আলম ও আসমিদা বেগম দম্পতির ১মপুত্র হুজাইফ (১০) কুতুপালং মরহুম বক্তার মেম্বারের ঘোনায় খালার বাড়িতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর প্রশ্রাব করার কথা বলে বাড়ি হতে বের হয়ে এখনো নিখোঁজ রয়েছে বলে পিতা নিশ্চিত করেন। সে ২ভাই ও ১ বোনের মধ্যে সবার বড় সন্তান।

কোন সুহৃদবান ব্যক্তি ছবির ছেলেটি দেখে থাকলে ০১৪০৭৪০৯০১৬/০১৭৫৪-৩১৩৩৩৮ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ###