উখিয়াত র‌্যাব এর পৃথক অভিযানে ৯১৫০পিচ ইয়াবা উদ্ধার, দুই রোহিঙ্গাসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের উখিয়া ও কুতুপালং এলাকায় র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৯১৫০ পিচ মরন নেশা ইয়াবা জব্দ করেছে। এসময় দুই রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায সোপর্দ্য করা হয়েছে।

র‌্যাব ১৫ রামু, কক্সবাজার এর সহকারী পরিচালক মিডিয়া ও সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী
ও টেকনাফ ক্যাম্প ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৬ অক্টোবর দুপুর পৌনে ৩টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এমএসএফ অফিসের দক্ষিণে বাগান বাড়ি এলাকায় বজল হাজীর বাড়ির সামনে পাকা রাস্তা হতে ৪২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নজিমুল সাদেক(২৬)নামে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব ১৫ এর একটি টীম।

সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের ওলি আহমদের ছেলে।

অপরদিকে র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্পের একটি টীম শনিবার সন্ধা ৭টার দিকে কুতুপালং বাজারের পশ্চিম পাশে জনৈক নুর হোসেনের বসতবাড়ীতে ইয়াবা ক্রয়বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকসহ ২ জনকে ৪৯৫০ পিচ ইয়াবাসহ আটক করেন।

আটককৃতরা হচ্ছে টেকনাফেল হ্নীলা সিকদার পাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে আলী হোসেন(২৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের সাহাব উদ্দিনের ছেলে রিফাজ উদ্দিন(২০)।