উখিয়ায় র‍্যাবের অভিযান ৬ টি দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, ৩ ডাকাত অাটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রফিক মাহমুদ, উখিয়া :
উখিয়া উপজেলার ফলিয়া পাড়া এলাকায় কক্সবাজার র‍্যাব ৭ সাঁড়াশী অভিযান চালিয়ে ৬ টি দেশীয় তৈরী অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত ডাকাতরা হল, মোঃ জসিম(২৮), আবুল হাসেম(৩০), নুরুল আফসার(২৪) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব ৭ কক্সবাজার এর মেজর রুহল আমিন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফলিয়ারপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা ডাকাতরা হলেন- মৃত আলী আহমদের ছেলে জসিম (২৮), ঝুমছড়ি গ্রামের শমশের আলমের ছেলে নুরুল আবছার (২৪) ও আব্দুস সোবাহানের ছেলে আবুল হাসেম (৩০)। তারা সবাই উখিয়া উপজেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ৪টি এসবিবিএল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ৬ রাউন্ড (১২ বোর কার্তুজ) গুলি জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় পাঠানো হয়েছে।বিকেলে র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।