উখিয়ায় ৪০ রো*হি*ঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

অনলাইন ডেস্ক :

উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার ২ দিনে ক্যাম্প থেকে পালিয়ে আসা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে গ্রামে এসে বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের নিকট প্রেরণ করা হচ্ছে।

ওসি আরও জানান, অপ্রাপ্ত বয়সের অনেকেই উখিয়ায় টমটম ও সিএনজি এবং বিভিন্ন মালবাহী যানবাহন চালাচ্ছে, এর মধ্যে রোহিঙ্গাদের সংখ্যাও বেশি, ফলে দুর্ঘটনাও হচ্ছে, দুর্ঘটনা কমাতে এবং রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের বিশেষ এ অভিযান।