খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের ভাবনা ‘স্বপ্ন’ ..মির্জা ফখরুল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন, তারা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রহসনের কোনো নির্বাচন হলে তা মানা হবে না বলে জানান তিনি।

আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ব্যক্তিকে সাজা দেয়ার পর জামিন পাওয়া তার অধিকার। কিন্তু সেখানেও সরকার প্রভাব খাটিয়েছে।