নিজস্ব প্রতিনিধি : উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। আটক যুবক হল, উখিয়া পালংখালী নলবনিয়া এলাকার সুলতান আহম্মদের ছেলে মোঃ ওসমান (৩১)।
র্যাব-১৫, টেকনাফ সিপিসি ক্যাম্প ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হোসেন বলেন, ১৬ জুলাই ভোর সকালে উখিয়া পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয় /সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে আমার নেতৃত্বে র্যাব-১৫ এর একটি টিম অভিযান পরিচালনা করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ ওসমান নামে একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে তার বসত ঘরে কাঠের আলমারীর উপরে ১টি প্লাস্টিকের বস্তায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবা মজুদ রয়েছে। বস্তাটি তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের জড়িত এবং কৌশলে বিদেশী অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা বিক্রয় করে থাকে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হবে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
