হ্নীলায় কমিউনিটি পুলিশিং ফোরাম সম্পাদকের উপর হামলার চেষ্টা শীর্ষক সংবাদে বশির মেম্বারের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : গত ২৭ ডিসেম্বর টেকনাফ টুডে অনলাইন এবং ২৮ ডিসেম্বর দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকায় প্রকাশিত “ হ্নীলায় কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদকের উপর হামলার চেষ্টা ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম একটি বিশেষ সংগঠনের নাম এবং এই সংগঠনের প্রতি আমার আস্থা সর্বদা রয়েছে। প্রকৃতপক্ষে একটি মহল এই সংগঠনের নাম ব্যবহার করে বিশেষ মহলকে সুবিধা আদায় করে দেওয়া ছাড়া কিছুই না। উক্ত সংবাদে প্রকাশিত তথ্য-উপাত্ত সম্পর্কে আমি প্রকৃত ঘটনা সকলের অবগতির জন্য উত্থাপন করলাম।
গত ৫ ডিসেম্বর হ্নীলা আলী আকবর পাড়ায় নৃশংসভাবে খুন হওয়া আনোয়ার হোসেন হত্যাকান্ডের বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আসামী দেওয়ার ব্যাপারে আমার কোন ধরনের ইন্দন ও সম্পৃক্ততা নেই। সংবাদে উল্লেখিত আবছারকে আমি মামলায় জড়ানোর অপপ্রচার একেবারেই ভিত্তিহীন। আমি কারো নিকট হতে চাঁদা দাবী করিনি এবং এই ধরনের ঘৃণিত কাজে জড়িত নয়। বরং এই কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মুঠোফোনে আমি কলিমুল্লাহ মাষ্টারের পুত্র মাষ্টার আমান উল্লাহ এবং সাবেক মেম্বার ইউনুছকে জড়ানোর জন্য পুলিশের নিকট তদবির করছি বলে জানায়। যার অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। গত ২৬ডিসেম্বর হ্নীলা বাসষ্টেশনে পুলিশের অনুষ্ঠানে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ এনে জনসম্মুখে হেয়পন্ন করার হীন চেষ্টা চালালে আমি স্বশরীরে উপস্থিত হয়ে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করি। উক্ত অনুষ্ঠান শেষে জনসম্মুখে এই অডিও রেকর্ডের ব্যাপারে হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি-সম্পাদকের নিকট জানতে চাইলে কথা কাটাকাটি হয়। এখানে কাউকে হামলা চেষ্টার প্রশ্নই উঠেনা। আমি একজন জনপ্রতিনিধি এবং সরকারের সব সংস্থার প্রতি শ্রদ্ধাশীল রয়েছি বিধায় কোন সংস্থাকে কটুক্তি বা হেয় করার প্রশ্নই আসেনা। এই ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
উল্লেখ্য,বিগত ইউপি নির্বাচনে সর্বকনিষ্ট প্রার্থী হওয়া সত্বেও জনগণের ¯েœহ-ভালবাসায় বিপূল ভোটে মেম্বার পদে জয়লাভ করি। মেম্বার নির্বাচিত হওয়ার পর হতে সমাজ, রাষ্ট্র বিরোধী কোন ধরনের কাজে জড়িত ছিলাম না। বরং আমার এই বিজয়ে পরাজিত মহল ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দা হাসিলের চেষ্টা চালিয়েছে। এই কমিউনিটি পুলিশিং ফোরামের অনেক সদস্যের বিরুদ্ধে উক্ত অনুষ্ঠানে বেশ কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করে ঢেলে সাজানোর দাবী জানিয়েছেন। আমি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এই সংক্রান্ত প্রকৃত ঘটনা তদন্ত করে দেখার জন্য জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এবং পুলিশ সুপার মহোদয় সুদৃষ্টি কামনা করছি।

প্রতিবাদকারী :
বশির আহমদ মেম্বার
১নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, টেকনাফ, কক্সবাজার। ##