হ্নীলা পানখালীর ফয়সাল ইয়াবাসহ আটক হলেও প্রকৃত মালিকেরা ধরা-ছোঁয়ার বাইরে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : ইয়াবার চালান নিয়ে র‌্যাব-৭ এর হাতে হ্নীলা পশ্চিম পানখালীর ফয়সাল আটক হলেও এই মাদকের প্রকৃত মালিকেরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, র‌্যাব-৭ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালী সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন জালাল আহমদের পুত্র ফয়সাল আমিন (২৬) কে আটক করে। র‌্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমের নিকট এই তথ্য নিশ্চিত করেন।
এই মাদকের চালান নিয়ে ফয়সাল র‌্যাবের হাতে আটকের পর এই বড় মাদকের প্রকৃত মালিক সিন্ডিকেটের অপতৎপরতা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মুখোশের আড়ালে অনেক চেনামুখ এই মাদকের চালানের সাথে সম্পৃক্ত রয়েছে। তাদের আইনের আওতায় আনার স্বার্থে এসব মুখোশধারী মাদক কারবারীদের নাম গোপনীয় রাখা হচ্ছে। আইন-শৃংখলা বাহিনীর নির্ভরযোগ্য সুত্রমতে মাদক কারবারীরা যতই মুখোশের আড়ালে থাকুক না কেন আইন-শৃংখলা বাহিনীর কৌশলী অভিযানের জালে তাদের অবশ্যই ধরা পড়তে হবে। ###