সামী জাবেদ : সারাদেশে সাগর ও নদীতে ২০মে হতে ৬৫দিন মাছ ধরা বন্ধের সরকারী সিদ্ধান্ত পুনঃ বিবেচনা ও প্রত্যাহার দাবীতে টেকনাফ উপজেলায় মানব বন্ধন করেছে সাধারণ জেলে ও উপজেলা নৌকা মালিক সমিতি।
২৩ মে বিকালে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাগর ও নাফনদী নির্ভর উপজেলার প্রত্যন্ত এলাকার জেলে এবং নৌকা মালিক সমিতি মানব বন্ধন কর্মসূচী শুরু করে। এরপর এক পথসভা টেকনাফ উপজেলা নৌকা মালিক সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বাহার ছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর মোহাম্মদ গণি, বাহার ছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছাইন, সাংবাদিক মাওঃ সাইফুল ইসলাম সাইফী। এসময় উপস্থিত বক্তারাসহ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সাগর-নদীতে অসহায়-গরীব জেলেদের মাছ শিকারের সুযোগ দেওয়ার দাবী পুনঃ বিবেচনা করে সরকারের গৃহীত সিদ্ধান্ত শিথিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং মানবিক সুদৃষ্টি কামনা করেন।
