এম.জিয়াবুল হক : করোনা দুর্দিনে চকরিয়া-পেকুয়া উপজেলার ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে থাকায় এবং জনগনের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে জনসাধারণের জীবন বাঁচানোর প্রচেষ্ঠা অব্যাহত রাখায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে ব্যক্তিগত এবং উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী।
শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক ফেইজে এমপি জাফর আলমকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আওয়ামী লীগ নেতা এমআর চৌধুরী। তিনি সেখানে লিখেছেন, মাননীয় সাংসদ আলহাজ জাফর আলম আপনি ব্যক্তিগত তহবিলের অর্থায়নে করোনা রোগীদের জন্য নির্ধারিত চকরিয়া উপজেলা হাসপাতালের নতুন ভবনের আইসোলেশন ইউনিটে জেনারেটর স্থাপন, করোনা রোগীদের জন্য ওষুধ সরবরাহ নিশ্চিতে আর্থিক সহযোগিতা দেয়া এবং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বেড কেবিন স্থাপনে আর্থিক সহযোগিতা দিয়ে জনসাধারণের জীবন বাঁচানোর প্রচেষ্ঠা অব্যাহত রাখায় আপনার প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন। একইসঙ্গে আপনি মালুমঘাটস্থ মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সংযোগসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা নিয়েছেন। তার জন্য এমপি মহোদয় আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার এই অনুপ্রেরণায় চকরিয়া-পেকুয়াবাসি এই দুর্যোগ মুর্হুতে বেঁেচ থাকার নতুন স্বপ্ন দেখছে। আপনি আমাদের পাশে থাকুন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্জ্বা জাফর আলম বলেন, ‘আমি জানতাম না চকরিয়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জেনারেটর নেই। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ২০ কিলো ওয়াটের একটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে একটি নতুন জেনারেটর সরবরাহ করা হবে। রোগিরা যাতে সুষ্ট-সুন্দরভাবে থাকতে পারে সেজন্য আমার পক্ষ থেকে যা যা করার সবই করবো।’
তিনি আরো বলেন, আগেও আমি ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ টাকা বরাদ্দে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কেবিন বেডের ব্যবস্থা করেছি। সম্প্রতি করোনা রোগীদের জন্য ওষুধ সরবরাহ নিশ্চিতে ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছি। ‘আমি চেষ্টা করছি চকরিয়া-পেকুয়ায় করোনা সংক্রমনের রোধে। আশা করি তারা নিষ্টার সাথে তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সবাইতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন তথা আমাদের সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে।’
প্রসঙ্গত: চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী ব্যক্তিগত তহবিলের অর্থায়নে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব শুরু থেকে এখন পর্যন্ত জীবিকা হারানো ধর্মবর্ণ নির্বিশেষে হতদরিদ্র মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে আসছেন। তিনি এলাকার বিভিন্ন পেশার গরীব মানুষকে যেমন সহযোগিতা দিয়েছেন, তেমনি দলের নিবেদিত প্রাণ অচ্ছ¡ল অসংখ্য নেতাকর্মীর পাশে সহযোগিতার হাত প্রসারিত করেছেন।
বাবু এমআর চৌধুরী বরাবরে সংবাদপত্র সেবীদের পাশে থাকার চেষ্ঠা করেন। এই দুর্দিনে তিনি কর্মহীন হয়েপড়া চকরিয়া-পেকুয়া উপজেলার কর্মরত সংবাদপত্র হকারদের খবর নিয়েছেন। তাদেরকে সহযোগিতা করার চেষ্ঠা করেছেন। গণমাধ্যম কর্মীদের পাশে থেকে তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তার আনুকুল্য পেতেই অসহায় মানুষের কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছেন। #
