ইস্তানবুলের মেয়র নির্বাচনে এরদোগানের প্রার্থীর পরাজয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
পরাজয় মেনে নিয়ে সংবাদ সম্মেলনে বিনালি ইলদিরিম। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক :

তুরস্কের ইস্তানবুলের মেয়র পদে রোববারের পুনর্নির্বাচনে বিরোধী প্রার্থী ইকরাম ইমাগুলো ৫৩ শতাংশে ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য জানা গেছে।

ইয়ানি শাফাকের খবর বলছে, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট(একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।

বেসরকারি ফলে দেখা গেছে, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ইকরাম ৫৩ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। আর দেশটির সাবেক প্রধানমন্ত্রী এরদোগানের ঘনিষ্ঠ মিত্র বিনালি পেয়েছেন ৪৫ দশমিক ৩৭ শতাংশ ভোট।

পুনর্নির্বাচনে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। বিনালি ইলদিরিম বলেন, নির্বাচনের ফল অনুসারে এখন পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী ইকরাম এগিয়ে রয়েছেন। তাকে শুভেচ্ছা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।